সিটি নিউজঃ নগরীর ডবলমুরিং ডিটি রোডস্থ মনছুরাবাদ কাশেম হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ৫শ পিস
ইয়াবা ও ১টি ট্রাকসহ সাইফুল ইসলাম (২৭), সেলিম (২৪) ও মোঃ রিপন (২৬) নামে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগর গোয়েন্দ পুলিশের ১৫ নং টিম তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলোঃ সাইফুল ইসলাম (২৭), পিতা-আব্দুল মালেক, মাতা-হাসিনা বেগম, সাং-বাতান বাড়ী, রাজউল্লাহ মীরা বাড়ী, থানা-বোরহান উদ্দীন, জেলা-ভোলা, বর্তমানে আটি বাজার, বাংলা নগর, দেলোয়ারের ভাড়া বাসা (বোবার বাড়ী), থানা-মোহাম্মদপুর, জেলা-ঢাকা, সেলিম (২৪), পিতা-মোঃ সাবান আলী, মাতা-ওয়াজেদা খাতুন, সাং-ব্রাহ্মন বয়রা, বসু শেখের বাড়ী, ০১নং ওয়ার্ড, খোকশা বাড়ী ইউপি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, মোঃ রিপন(২৬), পিতা-মোঃ আমেদ আলী, মাতা-আমেনা বেগম, সাং-মহড়াপাড়া (দক্ষিণপাড়া), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ আবুল কালাম সাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ মনছুরাবাদ কাশেম হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১২,৫০০ পিস ইয়াবা ও ১ টি ট্রাকসহ সাইফুল ইসলাম (২৭), সেলিম (২৪) ও মোঃ রিপন(২৬) কে গ্রেফতার করেন।ডিবির ১৫ নং টিম।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিটি নিউজ/ডিটি
