ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ স্মরণে দোয়া মাহফিল

0

সিটি নিউজঃ লুসাই ভবনের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ স্মরণে লুসাই পরিবারের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ( ১৩ মার্চ) বিকেল ৫ টায় লুসাই ভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক কামরুল হুদা।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ’র সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মো. শাহেদ আশরাফ ও দৈনিক নয়াবাংলার সম্পাদক জিয়া উদ্দিন এম এনায়েত উল্লাহ।
বক্তব্য রাখেন, আজকের সুর্যোদয়ের নির্বাহী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, সাংবাদিক সালেহ নোমান, সংগঠক জামাল আহমেদ, মাওলানা আজমুল হক, সাংবাদিক হাসান মুকুল, দিলীপ তালুকদার ও গোলাম সরওয়ার প্রমুখ।

বক্তারা বলেন, যেসব ক্ষণজন্মা মহান ব্যক্তিত্ব অসাধারণ মেধা, ধীশক্তি, জ্ঞান, প্রতিভা ও বিচক্ষণতার মাধ্যমে শিক্ষা ও জনহিতকর কাজে নানাবিধ অবদান রাখেন এবং এ পৃথিবী থেকে বিদায় নিয়ে ও সর্বস্তরের মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ অন্যতম। তাঁর মধ্যে বহু গুণের সমাবেশ ঘটেছিল। তিনি ছিলেন শীর্ষস্থানীয় বরণীয় ব্যক্তিত্ব আর পরবর্তীদের জন্য অন্যতম আদর্শ। তাঁর বরকতপূর্ণ সান্নিধ্য ও জ্ঞানালোকে দীপ্ত হয়ে ধন্য হয়েছেন অগণিত শিক্ষার্থী ও সত্যসন্ধানী মানুষ।

বক্তারা আরো বলেন, ইঞ্জিনিয়ার এম আলী আশরাফের মৃত্যুতে শুধু চট্টগ্রাম নয় পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির স্বার্থে এমন গুণী ব্যক্তিত্বের খুব প্রয়োজন। চট্টগ্রামে পথচলায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি প্রচুর গবেষণামূলক প্রকাশনা দেশ-বিদেশে সমাদৃত। বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি ওতোপ্রোতভাবে জড়িত।

পরে ইঞ্জিনিয়ার এম আলী আশরাফের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রফিক।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.