চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু আর নেই

0

সিটি নিউজ: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ বার নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় তিনি ঢাকায় ইম্পালস হসপিটালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তিনি অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রামে আনার প্রস্তুতি চলছে। আজ (বৃহস্পতিবার) আসরের নামাজের পর নগরীর প্যারেড মাঠ অথবা মহসিন কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ হযরত মিসকিনশাহ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর এক ছেলে। জননন্দিত এই জননেতা সর্বশেষ চকবাজার আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন। সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.