সিএমপিতে উপ-কমিশনার পদে রদবদল

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন উপ-কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে এ রদবদলের আদেশ দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

আদেশে সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার বিজয় বসাককে দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিএমপির উত্তরের ডিসি করা হয়েছে ট্রাফিক (উত্তর) এর ডিসি মোখলেসুর রহমানকে।

এ ছাড়া দক্ষিণ বিভাগের ডিসি এসএম মেহেদী হাসানকে আগে থেকে খালি থাকা বন্দর বিভাগের ডিসি করা হয়েছে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.