প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায়

0

সিটি নিউজঃ চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুদক্ষ দিকনির্দেশনায় বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশের একটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে।

আজ ২৪ মার্চ বুধবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ শাব্বির ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ফুটবল কমিটির সাবেক সাধারণ সম্পাদক গাজী জাফর উল্লাহ, বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুস সালাম সওদাগর ও শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা।

অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংসদেও কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, আবু তাহের, জাফর আহমেদ, নুরুল আলম, মোঃ মহিউদ্দিন, মোঃ নাসির উদ্দিন, আক্তার হামিদ সিকদার, বোরহান উদ্দিন, মোঃ হারুন প্রমূখ।

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আরো বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.