সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আশরাফ আহত

0

সিটি নিউজঃ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় পাঠক” এর সম্পাদক, দৈনিক আমাদের সময়ের সাবেক ব্যুরো প্রধান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য আশরাফ আহমদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

আজ বুধবার (২৪ মার্চ)  বিকেলে আগ্রাবাদ বেপারী পাড়াস্থ বাসা থেকে চেরাগী পাহাড় কর্মস্থলে আসার পথে পাঠানটুলীতে একটি সিএনজি অটোরিক্সা পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাজপথে ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন।

তিনি জানান, আমার মোটরসাইকেলে পেছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে আমি রাস্তায় পড়ে যাই। এতে শরীরের বেশ কিছু স্থানে আঘাত পাই। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন বলে জানান।

আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও সিটি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকী জানান, আশরাফ অফিসে আসার পথে তার মোটরসাইকেলকে পেছন থেকে একটি সিএনজি অটোরিক্সা প্রচন্ডভাবে ধাক্কা দেয়। এতে আশরাফ রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়েছে। সে বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছে। আমি তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। নিশ্চয় আল্লাহ্ হেফাজতকারী ও আল্লাহ্ তার প্রতি সহায় হবেন।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.