ফেসবুকে ইমরানকে হত্যার হুমকি

0

সিটিনিউজবিডি : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে ফেসবুকের একটি আইডি থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

শনিবার সকালে আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেয়া হয়।

হুমকি সম্বলিত ফেসবুক পাতার স্ক্রিনশট নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ইমরান। বিকালে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইমরান বলেন, ‘সকাল ১০টা ১৯ মিনিটে আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে হুমকি দেয়া হয়। বিষয়টি আমি দুপুর ১২টায় খেয়াল করি।’
তিনি তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশীদের মতো করে আমাকে হত্যা করা হবে। পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও লিখেছেন, ‘কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়ত এত গুরুত্ব দেয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।’
বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন জানিয়ে ইমরান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে ডা. ইমরান এইচ সরকার থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.