রাউজানে শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

0

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগ পর্যায়ে শ্রেষ্ট পদক প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাউজানে যোগদানের পর থেকেই এলাকার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নানা পরিবর্তন আসে। এতে সাংসদ ফজলে করিম চৌধুরীর যে মডেল রাউজানের স্বপ্ন তা শিক্ষা ক্ষেত্রে অনেকদুর এগিয়েছে।

গত ১৬ অক্টোবর রাউজান পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ক্লাস্টারের উদ্যোগে ঊনসত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এক সংবর্ধনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন বিভাগের শ্রেষ্ট শিক্ষা কর্মকর্তা নির্বাচিত চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শিক্ষিকা প্রীতি বড়ুয়া ও শিক্ষক পবন চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির, আবু সুফিয়ান, আবদুল মোয়াইমেন, আবদুল মমিন, রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী, প্রধান শিক্ষক আজিজুল হক, জান্নাতুল নাহার, গোপাল কৃষ্ণ, সাগর সেন, আজাদ খান, মল্লিকা বড়ুয়া প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.