শাহরুখ খান ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন সিনেমায় ফিরতে

0

সিটি নিউজ ডেস্ক: ২০১৮ সালে‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর দীর্ঘ বিরতি নিয়ে আবারও সিনেমায় ফিরেছেন বলিউড কিং শাহরুখ খান। তবে তার ফিরতি সিনেমাতেই পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি, যা আনুষ্ঠানিকভাবে বলিউডের সর্বোচ্চ সম্মানী হিসেবে রেকর্ড।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক উমায়ের সাধুঁ টুইটারে একই খবর প্রকাশ করেছেন। মনে হচ্ছে, এ ক্ষেত্রে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারকেও ছাড়িয়ে গেলেন শাহরুখ খান।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা হবে ‘পাঠান। গত বছরের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অবশ্য ‘পাঠান’ প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ নিয়ে শাহরুখ খানও মুখ খোলেননি।

এই সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সিনেমাতে অভিনয় করবেন সালমান খানও। তার চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.