সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নগরীর চাদঁগাও থানাধীন বহদ্দারহাট কাচাঁবাজারের সামনে এবং আশে-পাশের ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান উচ্ছেদ করেছে।
পথচারীদের চলাচলের ওপর বিভিন্ন পণ্য বসিয়ে পথচারী চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করে এবং ৮জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
সিটি নিউজ/ডিটি
