ডা. শাহাদাতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসনকে রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। দশ দিনের রিমান্ডে চেয়ে পুলিশ।আদালতে আবেদন করেছিল।  আদালত সেই আবেদন নাকচ করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয় তাকে কারাগারে ডিভিশন দেয়ারও আদেশ দেন।

বুধবার (৩১ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মহিউদ্দীন মুরাদের আদালত এ আদেশ দেন।

অন্যদিকে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে কোতোয়ালী থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে কারাবন্দী ১১ পুরুষ বিএনপি নেতাকর্মীদের এক দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ।  তবে একই মামলায় গ্রেপ্তার পাঁচ মহিলাদলের নেত্রীর রিমান্ড মঞ্জুর করেনি আদালত।

আসামিদের আইনজীবী বদরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালত ডা. শাহাদাতের রিমান্ড না মঞ্জুর করেছেন এবং একই সাথে আমাদের করা আবেদনে তাকে কারাগারে ডিভিশন বন্দীর সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার শাহাদাতসহ আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আদালত আজকে রিমান্ড শুনানির সময় দিয়ে প্রত্যেককে কারাগারে পাঠিয়েছিলেন।

গত সোমবার (২৯ মার্চ) দুপুর তিনটা থেকে মোদিবিরোধী বিক্ষোভে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা পালন করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল বিএনপি। এসময় ককটেলবাজি, অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের ওপরও হামলার অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের হামলা থেকে বাদ যায়নি পুলিশ বক্স, পুলিশের নিরাপত্তার কাজে ব্যবহৃত ঢাল ও স্বয়ং পুলিশ সদস্যরাও—এমন দাবি পুলিশের। যদিও হামলার পর নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাতসহ ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.