ডাঃ শাহাদাত’র মুক্তি ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

0

সিটি নিউজ: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পাহাড়তলী, আকবরশাহ, খুলশী ও হালিশহর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলুমবাজ সরকার নির্বিচারে মানুষ হত্যা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা এবং জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনকে দমন করতে গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় হামলা-মামলা-দমন-নিপীড়নের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলায় হয়রানি চলছে। ডা. শাহাদাত হোসেন’র মুক্তি দাবী এবং মহানগর ও বিভিন্ন থানা নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো বিএনপির নেতাকর্মীদের আটক করছে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, মোহাম্মদ ইয়াসিন, আনোয়ার হোসেন এরশাদ, হোসেন উজ জামান, মিজানুর রহমান দুলাল, হোসেন উজ হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), মোঃ ইসমাইল, মহররম আলী, স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোঃ জাকির, মোঃ হাসান, মোঃ দেলোয়ার, মোঃ রনি, মোঃ সোহেল, পাহাড়তলী থানার আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব শওকত খান রাজু, খুলশী যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, মোঃ মিল্টন, মোঃ নাছির উদ্দিন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক আলমগীর বাদশা, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির, মাহমুদুল হাসান রাজু, মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আজিম, বিনু, মাহবুব, কাউছার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.