লকডাউন বাস্তবায়নে মাঠে ম্যাজিস্ট্রেট টিম-বিভিন্ন স্থানে জরিমানা
সিটি নিউজঃ করোনভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সরকার সারাদেশে ৭ দিনে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামের পুরো শহর জুড়ে ১০টি ভাগে ভাগ হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণ করতে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা প্রশাসনের ১০ ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বাধীন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন না মেনে জনসাধারনের চলাচল, মাস্ক না পরা, মটরসাইকেলে ভাড়ায় আরোহী নেয়ার বিষয়ে সতর্ক করায় অভিযানের মূল উদ্দ্যেশ্য। তবে জরিমানাও করা হচ্ছে স্বাস্থ্যবিধি অমান্য করায়। জানালেন ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
রবিবার (৪ এপ্রিল) নগরের বিভিন্ন স্থানে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে ১২ টি মামলার বিপরীতে ১ হাজার ৮শ টাকা জরিমানা করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিটি নিউজ/ডিটি
