না ফেরার দেশে চিত্রনায়ক ওয়াসিম

0

বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্রাঙ্গনের আরও এক তারকার পতন। ‘দোস্ত দুশমন’, ‘দ্য রেইন’, ‘বাহাদুর, ‘সওদাগর’, ‘নরম গরম’-এর মতো সুপারহিট চলচ্চিত্রের প্রাণ; সত্তর-আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম আর নেই। নানা ধরনের শারীরিক জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় মারা গেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার বেশি অবনতি ঘটলে ওয়াসিমকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দিবাগত রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজধানীর শাহাবুদ্দিন  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান  তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আরেক কিংবদন্তীকে আজ আমরা হারালাম। আমাদের চলচ্চিত্রাঙ্গন ক্রমেই অভিভাবকহীন হয়ে পড়ছে।

জায়েদ জানান, তিনি করোনায় মারা যাননি।

চলচ্চিত্রাঙ্গনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াসিম বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মস্তিস্ক, স্নায়ুতন্ত্র ও হৃদরোগের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া যায়নি তাকে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশের বাইরেও নেওয়া সম্ভব হয়নি। অনেকটা সুচিকিৎসা না পেয়েই এমন একজন তারকাকে পৃথিবী ছাড়তে হলো বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সিটি নিউজ /এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.