ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়

0

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। রাজকোটে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৫২ রানে থেমেছে ভারতের ইনিংস।

কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে। ১১৮ বলে ১১ চার ও এক ছক্কার মারে ১০৩ রান করেছেন তিনি। এ ছাড়াও ফাফ ডু প্লেসিস করেছেন ৬০ রান। ভারতের মোহিত শর্মা ২টি উইকেট শিকার করেছেন।

জবাব দিতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া হাফসেঞ্চুরি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। রোহিত ৬৫ ও কোহলি ৭৭ রান করেছেন। এ ছাড়াও ৪৭ রান করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মরনে মরকেল ৩৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ২৭০/৭, ৫০ ওভার (ডি কক ১০৩, প্লেসিস ৬০; মোহিত ২/৬২)
ভারত ২৫২/৬, ৫০ ওভার (কোহলি ৭৭, রোহিত ৬৫, ধোনি ৪৭; মরকেল ৩৯/৪)
ফল : দক্ষিণ আফ্রিকা ১৮ রানে জয়ী
ম্যাচসেরা : মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.