মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে পলিটেকনিক্যাল, বেবী সুপার এলাকায়  ইফতার বিতরন

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পবিত্র মাহে রমজান ও চলমাম লকডাউনে চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর ব্যাবস্থাপনায়  নগরীতে পাঁচ শত মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) বাদে আসর নগরীর পলিটেকনিক্যাল মোড়, বেবীসুপার ও ষোলশহর ২ নং গেইট মোড়েসহ  আশে-পাশে এলাকায়  রোজাদার ও ভাসমান -অসহায়- কর্মহীন  সাধারণ মানুষদের মাঝে  রান্না করা ইফতারি খাবার বিতরন করা হয় ।

এসময়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ পবিত্র রমজান ও লকডাউনে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য  সেবা সংস্থাগুলো প্রতি অনুরোধ জানান।

একেতো  রমজান তার মধ্যে লকডাউন এবং প্রচন্ড গরমে সাধারণ মানুষ অনেক কষ্ট আছে এরমধ্যে যদি বিদ্যুৎ পানি ও গ্যাসের  সমস্যা হয় তাহলে যাবে কোথায়? এমন অবস্থায় মানুষের কষ্ট লাঘবে সেবা সংস্থা গুলো সেবা নিরবিচ্ছিন্ন করতে হবে। এতে  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীন, সাবেক কেন্দ্রীয় নেতা ও বেসরকারি কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি, আশেকুন নবী, এম হাসান আলী,সাইদুর রহমান শাকিল,  সৈয়দ আনিসুর রহমান, সরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন, শাহাদাত হোসেন হিরা, আবু সাইদ মুন্নাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.