অসহায় মানুষের পাশে ছাত্রলীগ নেতা তপু

0

সিটি নিউজ ডেস্ক : দেশে করোনা মহামারি শুরুর পর যখন ভয়াবহ রুপ ধারণ করে তখনই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন আরোপ করে। তখন সরকারি-বেসরকারি অফিস, গাড়ি চলাচল, মানুষের চলাচল সহ দোকানপাট বন্ধের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এতে কাজ-কর্ম বন্ধ হয়ে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তরা ঘরবন্দী অসহায় হয়ে পড়ে!পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিক তখনই  অসহায় মানুষদের পাশে থেকে সাহায্যর হাত বাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা তোছাদ্দেক নুর চৌধুরী তপু।

করোনা মহামারীতে চার নিকট আত্নীয়কে হারিয়েও হার না মানা তপু নগরে ঘুরে ঘুরে অসহায়, খাদ্য অভাবে কষ্টে থাকা নিম্নবিত্ত মানুষ ও চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো অন্যান্য নজির স্থাপন করেন। সৃষ্টি করেন নতুন নতুন কনসেপ্ট। যা ইতোমধ্যে সবার কাছে প্রশংসিত হয়েছে।

ফ্রি সবজির বাজার: লকডাউনের কারনে মানুষ যখন গৃহবন্দি, যানচলাচল সীমিত, পযাপ্ত সরবরাহের অভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে, তখন তপুর উদ্যোগে চালু করা হয় ফ্রি সবজি বাজার। পাঁচটি ভ্যানগাড়ি ভর্তি সবজি নিয়ে নগরে ঘুরে ঘুরে বিনামূল্যে মানুষকে দেওয়া হয় নানান রকম সবজি তরকারি। সেখান থেকে যে কেউ চাইলে বিনামূল্যে নিতে পারছেন দুই কেজি সবজি। করোনা মহামারির মধ্যে অসহায় মানুষকে সহযোগীতা করতে এমন  উদ্যোগ নেন তিনি।

বিনামূল্যের মুদি দোকান: করোনা মহামারিতে  শ্রমজীবী মানুষের জন্য চালু করা হয় ‘বিনামূল্যে মুদির দোকান’। যেখানে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আটা, ময়দা, সুজি, চিনি, সেমাই, নুডলস, চিড়া, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, তেজপাতা, জিরা, দারচিনি, এলাচি, হরেক রকমের মসলা, গুড়, মুড়ি, তেল, লবণ, ব্রেড, বিস্কুট, চানাচুর,খাবার স্যালাইন, টেস্টি হজমি, জুস, পাউডার ড্রিংক, মিনারেল ওয়াটার, চা পাতাসহ আরও অনেক কিছু। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চালু রাখা হয় এই বিনামূল্যের মুদির দোকান। চাইলেই যে কেউ নিতে পারবে ফ্রি নিদিষ্ট সংখ্যক নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য।

ফ্রি পুষ্টি গাড়ি: করোনা প্রতিরোধে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ‘পুষ্টি গাড়ি’ যাবে আপনার বাড়ি এই স্লোগানকে ধারণ করে চালু করা হয় ফ্রি পুষ্টি গাড়ি। পুষ্টি গাড়িতে করে পেয়ারা, কমলা, মাল্টা সহ ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন ফলমূল ও সবজি বিনামূল্যে বিতরণ করা হয় শোলকবহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়।

ফ্রি চিকিৎসা সেবা: ‘ডাক্তার যাবে আপনার বাড়ি: আসুন সচেতন হই, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেয় তপু। করোনা মহামারিতে যখন সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ অনেক ডাক্তার যখন চেম্বারে রোগী দেখা বন্ধ করে দেয় ঠিক তখনই রোগীর বাড়িতে গিয়ে তিনশতাধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে ডা. মাসুদ আলম নেতৃত্বে গঠিত মেডিকেল টিম।

ঈদ বস্ত্র বিতরণ: ছিন্নমূল ও পথ শিশুদের জন্য ঈদ আনন্দময় করে তুলতে বিতরণ করার করার জন্য ফ্রি শিশু মার্কেটের উদ্যোগ গ্রহন করেছে তপু। ফলে ছিন্নমূল পথ শিশুরাও ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পায়।

এছাড়াও প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার সহ প্রায় ৩০০ মানুষের কাছে খাবারও বিতরণ করছেন তিনি।

জানতে চাইলে তোসাদ্দেক নুর চৌধুরী তপু  বলেন, দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করছি। কোন মানুষ বিপদে পড়লে বসে থাকতে পারি না। যতটুকু সার্মথ্য আছে তা নিয়ে বিপদগ্রস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের তরুণপ্রজন্মের অহংকার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের উৎসাহ ও দিক নির্দেশনায় আমাদের উদ্যোগকে আরো বেগবান করি। সাথে অনেক সহযোদ্ধাও এগিয়ে আসে।

তপু আরো বলেন, করোনা পরিস্থিতে মানুষ যখন অসহায় হয়ে পড়ছিল নিজের চার নিকট আত্নীয়ের মৃত্যু কাছ থেকে দেখেছি তখন আর বসে থাকতে পারিনি।

এ কার্যক্রমে সহায়তা দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা সোহেল বড়ুয়া, মুনতাসির শফি, ফয়জুল আমিন ফয়সাল, আবরারুল আলম রাফি, হাসান রাজা, ইমরান হোসেন ইমন ও সাহেদ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.