চট্টগ্রামে সয়াবিন তেল তৈরির কারখানাকে জরিমানা

0

চট্টগ্রাম অফিস  :    গত ১৮অক্টোবর দিন ব্যাপী জেলা প্রশাসন এর উদোগে নগরীর হাদিপাড়া, উত্তর পতেংগা ও হালিশহর, বন্দর, চট্টগ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারার ও বিএসটিআই ১৯৮৫ এর ২৪ ধারার আওতায় পরিচালিত আদালতে জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরের হাদিপাড়া, উত্তর পতেংগা,চট্টগ্রাম এলাকায় রাজ মহাল নামীয় সয়াবিন তেল নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল তৈরি করে আসছিল। ভ্রাম্যমান আদালত উক্ত কারখানায় অভিযান পরিচালনা করেন। কারখানার পরিবেশ নোংরা স্বাস্থ্যসম্মত নয়। উৎপাদিত সয়াবিন তৈল কারখানায় কেন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন তার কোন সদুত্তর দিতে পারেননি। নোংরা প্রক্রিয়ায় সয়াবিন তৈল উৎপাদন, প্রক্রিয়াকরণ তৈরির দায়ে আদালত মোঃ রাসেল খান,পিতা-মৃত সিরাজ মিঞা, গ্রাম-দক্ষিণ ফাল্গুনপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত ব্যাক্তি ৫০০০০/- টাকা জরিমানা পরিশোধ করেন।
অপর একটি অভিযানে চট্টগ্রাম মহানগরের এ. এ এস কর্পোরেশন, হালিশহর, বন্দর, চট্টগ্রাম এলাকায় সয়াবিন তেল নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করে বর্তমানে চাদ্দার পাড়ার একটি ঘওে বাজার থেকে খোলা সয়াবিন তেল ক্রয় কওে ফিল্টারিং করে বোতলজাত করে বিক্রি করে আসছিল। ভ্রাম্যমান আদালত উক্ত কারখানায় অভিযান পরিচালনা করেন। বিএসটিআইকে না জানিয়ে কারখানার অবস্থান পরিবর্তন কওে নি¤œমানের সরিষার ও সয়াবিন তেল প্যাকেটিং ও বাজারজাত করছে। উৎপাদিত সয়াবিন তৈল কারখানা বিএসটিআইকে না জানিয়ে কেন পরিবর্তন করছেন তার কোন সদুত্তর দিতে পারেননি। অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন তৈল উৎপাদন, প্রক্রিয়াকরণ তৈরির দায়ে আদালত মোঃ হুমায়ুন কবিরকে ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার ) টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত ব্যাক্তি ৭৫,০০০/- টাকা জরিমানা পরিশোধ করেন।
জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় চট্টগ্রামের নিবার্হী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে র‌্যাব-৭ এর এএসপি মিনতানূর ও আনিছ ও র‌্যাবের দুটি মোবাইল টিম সহায়তা প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.