ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন

0

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবর এবিএস-সিবিএন নিউজের।

দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

পাঁচ মাস ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল। এজন্য তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার সকালে বেনিগনোকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ফিলিপাইনের সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন এক বিবৃতিতে জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সকালে সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনোর মৃত্যুর খবর জানতে পেরেছি। তাকে আমি একজন দয়ালু মানুষ হিসেবে জানি। দেশবাসীর সেবা করে গেছেন তিনি। তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.