সিটি নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় পথচারী, রিক্সা-ভ্যান ও পণ্য পরিবহন চালকদের মাঝে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ ২৯ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসির উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) কামরুল ইসলাম, টি.আই (বাকলিয়া) মোঃ সামছুদ্দিন, ট্রাফিক সার্জেন্ট নাজমুল সিদ্দিকী ও ট্রাফিক সার্জেন্ট মোঃ সুমন।
মাস্ক বিতরণকালে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, লকডাউন চলাকালে কোন মানুষ যাতে করোনায় সংক্রমিত না হয় সে জন্য শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে সিএমপি’র পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘করোনামুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজি’র নেতৃত্বে পুলিশ বাহিনী সারাদেশে কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সিএমপি কমিশনারের নেতৃত্বে মহানগরী এলাকায় পথচারী, রিক্সা-ভ্যান ও পণ্য পরিবহন চালকদের মাঝে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনাসহ মাস্ক বিতরণ করা হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সিটি নিউজ/এসআরএস
