হাইকোর্টের কাছে ন্যায়বিচার পেয়েছিঃ কাদের সিদ্দিকী

0

সিটিনিউজবিডিঃ  মনোনয়ন পত্র গ্রহণের নির্দেশের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ (বুধবার) হাইকোর্ট প্রাঙ্গণে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছেন, আমি হাইকোর্টের কাছে ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কাছে যেতে চাই তাদের রায়ের জন্য।

তিনি আরো বলেন, আমি ন্যায় বিচারে বিশ্বাসী। একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্ট আইনের শাসন রক্ষা করার চেষ্টা করছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। শুধু জিঘাংসার কারণে আমাকে সেই সুযোগ দেয়া হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.