রাজন হত্যাকাণ্ডের ১১ জনের সাক্ষ্য গ্রহণ

0

সিটিনিউজবিডিঃ সিলেটে গতকাল (মঙ্গলবার)  ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আসামিদের নাম ও ঠিকানা পরীক্ষার ধার্য তারিখে আসামি পক্ষের আইনজীবীরা মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য আবার নেওয়ার আবেদন করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি মঞ্জুর করেন। এই ১১ জন সাক্ষীর মধ্যে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া দুই বিচারিক হাকিম, বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যসহ রাজনের বাবা, মা ও এক চাচা রয়েছেন। আজ সিলেট মহানগর দায়রা জজ আদালতে দুপুর ১২টায় মামলার প্রধান আসামি কামরুল ইসলামের উপস্থিতিতে ১১ জনের থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়।

আদালত জানায়, গত ৮ জুলাই রাজন হত্যাকাণ্ডের পর প্রধান আসামি কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে যান। ১৫ অক্টোবর তাঁকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মহানগর দায়রা জজ আদালতে সর্বশেষ পর্যায়ে মামলার সাক্ষ্য গ্রহণের দিন গত রোববার কামরুলকে অন্য আসামিদের সঙ্গে প্রথম আদালতে তোলা হয়। ওই দিনই কামরুলের আইনজীবী সব সাক্ষীকে রি-কল করার আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.