সিটি নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ।
আজ ১৫ আগস্ট (রোববার) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিটি নিউজ/এসআরএস
