সিটি নিউজ ডেস্ক : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে গত মাসের শুরুতে করোনা রোগীদের চিকিৎসার লক্ষ্যে উত্তর কাট্টলীতে চালু করা হয় ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার।
বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স, ডিউটি ডাক্তার, ওয়ার্ডবয়, আয়া ও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কর্মকর্তাদের তত্ত্বাবধানে রোগীদের আন্তরিকভাবে শুরু থেকে অদ্যবধি নিবিড়ভাবে চিকিৎসা সেবা এখানে দেয়া হয় । রোগীর থাকা-খাওয়া, ঔষধ, ইনজেকশন সম্পূর্ণ বিনামূল্যে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ থেকে সরবরাহ করা হয়।
প্রায় এক মাস পর গতকাল বিকাল ৫টায় নগরির মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আইসোলেশন সেন্টারে কর্মরত চিকিৎসক-নার্স টিমের সাথে কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘করোনাকালের শুরু থেকে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের পাশে রয়েছে। এরি ধারাবাহিকতায় করোনা রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে চালু করা হয় করোনা আইসোলেশন সেন্টার। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বেশ সুনামের সাথে চলছিল এখানে চিকিৎসা সেবা কিন্তু দেশে এখন করোনার প্রকোপ কমে যাওয়ায় এবং আইসোলেশন সেন্টারে রোগী না থাকায় চিকিৎসক-নার্সদের পরামর্শে আপাতত আইসোলেশন সেন্টার বন্ধ থাকবে। পুনরায় করোনার প্রকোপ বাড়লে তা আবার চালু করা হবে। এ ছাড়াও অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সেখানে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকবে।’
এ সময় আইসোলেশন সেন্টারে কর্মরত চিকিৎসক-নার্সদের আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
উল্লেখ্য, আইসোলেশন সেন্টারে চিকিৎসা নেওয়া রোগী ও তাদের আত্মীয় স্বজন এখানে চাহিদা মোতাবেক চিকিৎসা সেবা পাওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শাহীন আলম, অধক্ষ মোহাম্মদ আলমগীর, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম, আলহাজ্ব সাহীদুল আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার মেজবাহ উদ্দিন তুহিন। প্রেস বিজ্ঞাপ্তি।
সিটি নিউজ
