রেলমন্ত্রী মিথ্যাচার করছেন

চট্টগ্রামবাসী সিআরবিতে হাসপাতাল চায় না: নাগরিক সমাজ

0

সিটি নিউজ : চট্টগ্রাম সিআরবি এলাকায় হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না করার দাবি মাননীয় প্রধানমন্ত্রী, সরাকরি বিভিন্ন সেবা সংস্থা এবং রেলওয়েকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল চায় না। চিঠি দেয়ার বিষয়টি জানানোর পরও তা বেমামুল ভুলে গিয়ে রেলমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বক্তারা।

শনিবার বিকেলে সিআরবি সাত রাস্তা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশ থেকে অবিলম্বে চট্টগ্রামবাসীর আহ্বানে সাড়া দিয়ে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, সিআরবিতে হাসপাতাল না করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি। চট্টগ্রামের সকল সেবা সংস্থার সাথে যোগাযোগ করেছি। তাদের বিষয়টি জানিয়েছি। রেলকে আমরা লিখিতভাবে এসব বিষয়ে অভিহিত করেছি। প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি। এখন রেলমন্ত্রী বেমালুম তা ভুলে গেছেন নয়ত মিথ্যাচার করছেন।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল চায় না। রেলমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের মানুষ না চাইলে জোর করে চাপিয়ে দেয়া হবে না। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে চট্টগ্রামের আপামর জনসাধারণ জানিয়ে দিয়েছে চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে হাসপাতাল প্রকল্প চট্টগ্রামবাসী চায় না। আশাকরি তিনি বিষয়টি বুঝতে পারবেন এবং অবিলম্বে সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প বাতিল করবেন।

সাংস্কৃতিক সংগঠক প্রণব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক ঋত্তিক নয়ন, শিবু প্রসাদ চৌধুরী, মাঈনুদ্দিন কোহেল, মনোজিত দাশ বর্মন, সুজিত চক্রবর্তী, মাসুদ হাসান উজ্জ্বল, বিপ্লব কুমার শীল, তাপস দেব,সাজ্জাদ হোসেন জাফর, মোস্তাফিজ উদ্দিন মাহিন, জসিম উদ্দিন, ইফতেখার হোসেন, মহিউদ্দিন হানানজসিম উদ্দিন, অ্যাডভোকেট রাজীব প্রমুখ। প্রেস বিজ্ঞাপ্তি।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.