পুলিশ কমিশনার কাপ ইনডোর গেইমস’২১ এর শুভ উদ্ধোধন 

0
সিটি নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ কমিশনার কাপ ইনডোর গেইমস এর শুভ উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

 

আজ ২৫ সেপ্টেম্বর (শনিবার) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ইনডোর গেইমসের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

তিন দিন ব্যাপী আয়োজিত এই গেইমসে দাবা, কেরাম একক ও দ্বৈত এই তিনটি ইভেন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদস্যরা অংশগ্রহণ করবেন।

 

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.