বিপিএলের গানে কণ্ঠ দিলেন কুমার বিশ্বজিৎ

0

বিনোদন ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী দল চিটাগং ভাইকিংসের শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘উড়াইয়া উড়াইয়া মারো রে’ শিরোনামের গানটিতে তিনি গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) কণ্ঠ দিয়েছেন। কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।

জানা যায়, ‘উড়াইয়া উড়াইয়া মারো রে’ গানের একটি ভিডিওচিত্র তৈরি করা হবে। বিজ্ঞাপনী সংস্থা মাত্রার পক্ষে এটি তৈরি করবেন আফজাল হোসেন। এর দৃশ্যধারণ করা হবে ঢাকা ও চট্ট্রগ্রামে। এতে অংশ নেবেন কুমার বিশ্বজিৎ।

চট্টগ্রামের সন্তান হিসেবে বিশ্বজিৎ বিপিএলে চিটাগং ভাইকিংসের জন্য শুভকামনা জানালেন তিনি। এবং দলের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেওয়ার মতো গান তাকে দিয়ে গাওয়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুমার বিশ্বজিৎ এখন ব্যস্ত আছেন দুটি চলচ্চিত্রের গানের সুর ও সংগীতায়োজন নিয়ে। সোহানুর রহমান সোহানের ‘জেদী’ ও প্রসূণ রহমানের নতুন ছবির সবগুলো গান তৈরি করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই গায়ক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.