চট্টগ্রামে হাছান মাহমুদ, মহিবুলসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা

0

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। আজ সোমবার নগরের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ডবলমুরিং থানায় গুলিবিদ্ধ টেঙিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন করেন বলে জানান ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী।

মামলার বাদী সিএনজি অটোরিকশাচালক আনোয়ার হোসেন। মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী প্রমুখ। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করা বাকি আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী।

মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় বিজয় মিছিলে অংশ নেন অটোরিকশাচালক আনোয়ার হোসেন। ওই সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের লোকজনের ওপর গুলি চালায়। এ সময় গুলিতে আনোয়ারসহ কয়েকজন ব্যক্তি আহত হন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.