পর্দায় মুখোমুখি পাকিস্তানের জিন্নাহ ও ভারতের গান্ধী

0

রূপালি পর্দায় মুখোমুখি হতে যাচ্ছেন দুই দেশের ক্ষমতাধর নেতা মুহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী। ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্মের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইটে দেখা মিলবে তাদের। ইতিহাস ভিত্তিক এই সিরিজে ফুটে উঠেছে চির শত্রু দুই দেশের বিভাজন ও স্বাধীনতার সময়কার রাজনৈতিক পরিস্থিতির নানা অজানা অধ্যায়।

ভারতবর্ষের ইতিহাসে ১৯৪৭ একটি তাৎপর্যপূর্ণ বছর। দীর্ঘ ইংরেজ শাসনের পর সে বছর জন্ম হয় দুটি নতুন দেশের। ভারত পাকিস্তানের স্বাধীনতা লাভের পেছনে সাধারণ মানুষের বহু বছরের শোষণ আর নিপিড়ন জড়িয়ে আছে। তবে এর সঙ্গে আরও জড়িয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যার অনেকটাই এখনো ইতিহাসে চাপা পড়ে আছে।

ভারত-পাকিস্তানের বিভাজন ও স্বাধীনতার লাভের পূর্বের সে সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট। রাজনীতিভিত্তিক এ ওয়েব সিরিজের নির্মাতা নিখিল আদভানি।

সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা নিখিল আদভানির নির্মিত এ সিরিজের টিজার। যে সিরিজের প্রধান দুই চরিত্র মুহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী। ঐতিহাসিক এই সিরিজ নির্মিত হয়েছে ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের একই শিরোনামের একটি বই অবলম্বনে।

সিরিজটি প্রসঙ্গে নির্মাতা নিখিল বলেন , ‘ফ্রিডম অ্যাট মিডনাইট ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরেছে। সিরিজটি গবেষণার ওপর ভিত্তি করে তৈরি, এটি মূলত ঐতিহাসিক ব্যক্তিত্বদের ওপর গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে।

ফ্রিডম অ্যাট মিডনাইট সিরিজে মহাত্মা গান্ধীর ভূমিকায় দেখা যাবে চিরাগ ভোহরাকে। সিরিজে জওহরলাল নেহেরুর চরিত্রে সিদ্ধান্ত গুপ্ত, সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্রে রাজেন্দ্র চাওলা আর মুহাম্মদ আলী জিন্নাহর চরিত্রে আরিফ জাকারিয়া অভিনয় করেছেন। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.