চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার

0

চট্টগ্রাম নগর বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী প্রকাশ কিং আলী ও পাঁচলাইশ থানার বিএনপির গবেষণা সম্পাদক হাফিজ উদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুজনের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতা–কর্মীদের সূত্রে জানা গেছে, গত বুধবার চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবিতে গ্রেপ্তার হন মামুন আলী।

এ ছাড়া ১১ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামী এলাকায় মো. ইমন খুনের ঘটনায় হাফিজ উদ্দিনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.