পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে সাবেক ডিসি গ্রেফতার

0

জুলাই-আগস্টের গণহত্যায় দায়ের করা মামলা ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়।

এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ। তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জসিম উদ্দিন জুলাই-আগস্ট গণহত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিরপুর অঞ্চলের ডিসি থাকা অবস্থায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে। আজকেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এদিকে জসিমের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান জানান, কারাগারে ডিভিশন চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.