চট্টগ্রাম অফিস : নগরীর চান্দগাঁও থানার মোহরা শিল্প এলাকায় রোববার রাত একটার দিকে সিহো ফাইবার লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত বিশ্বান্তর বড়ুয়া জানান, রাত ১টার দিকে আবুল কালামের মালিকানাধীন ওই কারখানার রোটন স্পিনিং ব্লু রুমে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। প্রায় তিনঘণ্টা চেষ্টার পর ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের আরও খবর
