সাবেক অতিরিক্ত সচিব ছেলেসহ আটক, কোটি টাকা জব্দ

0

রাজধানীর উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ কোটি টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে যৌথবাহিনীর অভিযানে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এরপর টাকা উদ্ধার করা হয় এবং চার ঘণ্টা পর ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিবকে আটক করা হয়।

একাত্তর টিভির সহায়তায় এবার রিয়া মনিকে উদ্ধারএকাত্তর টিভির সহায়তায় এবার রিয়া মনিকে উদ্ধার
২০২০ সালে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই, অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.