‘বড় ভাইদের’ পেছনে থাকা ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিটিনিউজবিডি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বড় ভাইদের পেছনে থাকা ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যুক্ত।’ তবে তারা কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত তা প্রকাশ করেননি তিনি।‘দুই বিদেশী হত্যা ষড়যন্ত্রের নেপথ্যে থাকা বড় ভাইদের কেউ বিদেশে চলে গেছেন। আর দেশে অবস্থানকারীরা গোয়েন্দা নজরদারিতে আছেন।’

তিনি বলেন, ‘বিদেশে চলে গেলেও লাভ নেই। ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন মন্ত্রী।

‘খুব তাড়াতাড়ি দুই বিদেশী হত্যার ষড়যন্ত্র দেশবাসীকে জানানো হবে। একই জায়গা থেকে পরিকল্পনা করে বিদেশীদের হত্যা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা যারা করেছিল তাদের মুখোশ খুলে দেয়া হবে’ বলেন মন্ত্রী।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশের বিমানবন্দরগুলোতে স্বাভাবিকেরে চেয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলেও হলুদ বা রেড এলার্ট জারি করা হয়নি।

সম্প্রতি ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যার ঘটনায় রবিবার রাতে চারজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদেরজিজ্ঞাসবাদের তথ্যের বরাত দিয়ে সোমবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, দেশ অস্থিতিশীল করতে ‘বড় ভাইয়ের’ নির্দেশে টাকার বিনিময়ে আসামিরা তাভেল্লা সিজারকে হত্যা করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.