‘হৃদয়নাথ মঙ্গেশকর’ পুরস্কার পেলেন এ আর রহমান

0

বিনোদন ডেস্ক : হৃদয়নাথ মঙ্গেশকর’ পুরস্কার পেয়েছেন ভারতের সুরের জাদুকর এ আর রহমান। সোমবার তার হাতে এই পুরস্কার তুলে দেন চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই।

হাল আমলের যার সুরের ইন্দ্রজালে মোহিত সারা বিশ্ব সেই এ আর রহমান পুরস্কার গ্রহনের সময় উদার ভাবে করলেন হৃদয়নাথ মঙ্গেশকরের বন্দনা। তিনি বলেন, হৃদয়নাথজির সঙ্গীত অনুপ্রেরণা দেয়।আমার এ আর রহমান হয়ে ওঠার পছেনে তিনি ছিলেন প্রধান অনুপ্রেরণা।

অপর দিকে পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকরের ৭৮তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার রহমানের হাতে তুলে দেওয়ার সময় সুভাষ ঘাই জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, রহমান মূলত তার চেষ্টাতে সুরের জাদুকর হয়েছেন।

আসলে সুভাষ ঘাইয়ের ছবি ‘তাল’-এ সঙ্গীতে সুরের মধ্য দিয়েই উত্থান রহমানের। তার পর ফিরে তাকাতে হয়নি।

কিন্তু ‘তাল’ ছবিতে কাজের জন্য ৭০টি রাত চেষ্টা চালিয়ে গিয়েছেন নিজেকে প্রমাণিত করার জন্য। সুপারহিট হয়েছিল ‘তাল’-এর গান ও সুর।

প্রথম হৃদয়নাথ পুরস্কার পেয়েছিলেন লতা মঙ্গেশকর। এর পর আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী সুলোচনা। এ বার এই তালিকায় ঢুকে গেলেন এ আর রহমানও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.