সৌদি-আরবে বন্যায় ৬ জনের মৃত্যু

0

মোরশেদ রানা, সৌদি-আরব প্রতিনিধিঃ সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকায় মঙ্গলবার হঠাৎ  বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় পত্রিকা আরব নিউজ জানায়  তারিফ এলাকা থেকে ১০ কিলোমিটার পশ্চিমের শুয়ায়েব ভেলিতে দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। তারা বন্যার পানিতে ডুবে মারা গেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র মেজর ফাহাদ আল আসমার জানিয়েছেন, বন্যায় একটি পরিবার নিখোঁজ রয়েছে।

তাদের কোনো খবর পাওয়া যায়নি। আল আসমার আরো জানিয়েছেন, এক ব্যক্তির তথ্যমতে উদ্ধারকারী দল বন্যাকবলিত স্থানে গাড়ির ভেতরে থেকে ওই ব্যক্তির স্ত্রী এবং দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া অন্য এলাকায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সৌদি-আরবে বন্যায় ৬ জনের মৃত্যু
সৌদি-আরবে বন্যায় ৬ জনের মৃত্যু

ভারি বৃষ্টিপাত এবং ঝড়ের কারণেই বিভিন্ন এলাকায় বন্যা শুরু হয়েছে। এছাড়া প্রচন্ড ঝড়ে গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বন্যার পরপরই সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত ৩০ বছরে তারা এমন ভারি বৃষ্টিপাত আর দেখেননি। বিভিন্ন এলাকায় বন্যার কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে যারা আহত হবে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাডা হাইল এবং আসে পাসের অনেক এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.