সিটিনিউজবিডি: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের শারীরিক অবস্থা অপরিবর্তিত।
সিরাজুল আলম খানের জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার বিকেলে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর রাতে সিরাজুল আলম খান শরীরের ডান পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে জরুরি ভিত্তিতে লন্ডনের কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
–
