সিটিনিউজবিডি:
চলচ্চিত্র উৎসব:
দৈনিক সুপ্রভাত বাংলাদেশের আয়োজনে চলচ্চিত্র উৎসব উদ্বোধন বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউটে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন:
চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সেমিনার বিকেল ৫টায় কেন্দ্রের সেমিনার কক্ষে।
নগর বিএনপি:
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা বিকেল তিনটায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে।
উদ্বোধন:
টাইলস ও সেনিটারি ফিটিংসের পরিচিত নাম তিলোত্তমার ষষ্ঠ শো-রুম উদ্বোধন বিকেল সাড়ে পাঁচটায় সিডিএ এভিনিউর ইয়াহিয়া টাওয়ারে।
মঞ্চ নাটক:
কালপুরুষের পঞ্চম প্রযোজনা ‘নাট্যত্রয়ী’ মঞ্চায়ন সন্ধ্যা সাতটায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে।
