জুবায়ের সিদ্দিকী : আগামী মাসে চট্টগ্রাম যুবলীগের তিন সাংগঠনিক কমিটি ঘোষনা হতে পারে। এ নিয়ে যুবলীগ নেতাদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। কেউ কেউ পদ আঁকড়ে ধরতে কেন্দ্রে লবিং শুরু করেছেন। অনেকে ঢাকায় অবস্থান করে মন্ত্রি-এমপিদের মনোরঞ্জনে ব্যস্ত।
নির্ভরযোগ্য সূত্রে মতে, চট্টগ্রামে যুবলীগের পরিবর্তন আসতে পারে। মহানগরের আহব্বায়ক কমিটির শীর্ষপদে যারা আছে তারা থাকলেও ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যাদের বিরুদ্ধে সন্ত্রসী ও অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে।
দক্ষিন জেলা যুবলীগের কার্যক্রমে সন্তুষ্ট থাকায় সিংহভাগ পদ বহাল থাকতে পারে। উত্তর জেলায় দুই শীর্ষ পদ ভারপ্রাপ্ত থাকায় এ কমিটিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে।
