চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ব্যবসা ও শিল্পবান্ধব। অতীতের যে-কোন সময়ের তুলনায় বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য-শিল্প সেক্টরে অধিকতর সুবাতাস বইছে। তিনি আরো বলেন, ব্যবসায়ী ও শিল্পোদোক্তাতাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দেশ ও জাতির জন্য কল্যাণ ডেকে আনতে পারে। বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও জনদরদী সমাজসেবক বিজিইএমই এর দ্বিতীয়বারের মত প্রথম সহ সভাপতি নির্বাচিত আলহাজ্ব মঈনুদ্দিন আহমেদ মিন্টুকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। ১৭ নভেম্বর বিকেলে নগরীর (থিয়েটার ইনষ্টিটিউট) টিআইসি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মঈন উদ্দিন আহমেদ মিন্টুকে শিল্প ও ব্যবসার জগতের সফল ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে বলেন, তিনি জনসেবার ব্রজে অনেক জনকল্যাণমূখী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তার সামাজিক দায়বদ্ধতা পালন করে। তাঁর জীবনধারা সত্যিকার অর্থেই পরিচ্ছন্ন। তাঁর কাছ থেকে সমাজ অনেক কিছুই আশা করে।
সংবর্ধিত মঈন উদ্দিন আহমেদ মিন্টু বলেন, আমি ব্যবসাকে সম্পদ অর্জনের অবলম্বন করিনি। আমার ব্রত ব্যবসা-বাণিজ্যকে দেশপ্রেমের দীক্ষায় পরিচালিত করা। আমি চাই ব্যবসায়িক সততা এবং মানুষকে শোষণ নয় তাদের সেবা করা। বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন এর চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী বলেছেন উদীয়মান ব্যাঘ্র বাংলাদেশ এখন উন্নত বিশ্বের বিস্ময়। এতে কেউ কেউ অখুশী, তারা জঙ্গিবাদকে উসকে দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মহসিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই চট্টগ্রামের ব্যবসা ও শিল্পের প্রসারের ক্ষেত্রে প্রতিবন্ধক জাগানো দূর করতে হবে। সাংস্কৃতিক সংগঠক আবদুল হালিম দোভাষ বলেন, নিজের অর্জিত সম্পদকে জনকল্যাণে ব্যবহার করে মঈন উদ্দিন আহমেদ মিন্টু সমাজকে আলোকিত করেছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ বলেছেন মঈন উদ্দিন আহমেদ মিন্টু রফতানীমূখী পোশাক শিল্পের সংকট দূরীকরণের নেতৃত্ব দেবেন একান্তকাম্য। সভাপতির ভাষণের আয়োজক পরিষদের আহ্বায়ক সুমন দেবনাথ বলেন, মিন্টু ভাই আমাদের সজ্জন ব্যক্তি এবং তিনি আমাদের সকল ভাল কাজে সহায়ক ব্যক্তি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা পরিষদের সদস্য সচিব ও নগর যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিদ, আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন, মোরশেদুল আলম, নিয়াজ মোহাম্মদ আজাদ, মহিলা শ্রমিক লীগের সভানেত্রী নাসরিন জাহান, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক মাহমুদ পাপ্পু, নগর যুবলীগের সদস্য সাইফুর রহমান পলাশ, জাহিদুল ইসলাম টিপু, শহিদুর রহমান, তানভীর আহমেদ রিংকু, রুপন ভট্টাচার্য্য, রাজীব দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, সংস্কৃতিকর্মী মো: কামাল হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন মামুন, এড. কামরুল আজম টিপু, এড. আকতারজামান রোমেল, এড. নজরুল ইসলাম. এড টিপু শীল জয়দেব, রেবা বড়ুয়া, সাইফুল বারী বাপ্পী, একরামুল হক, আবদুল আল মাহমুদ সাজ্জাদ হোসেন বিজয়, আমিনুল ইসলাম রুবেল, ইকবাল খান রবিন, শেখ নাছির উদ্দিন আরজু প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত আলহাজ্ব মঈন উদ্দিন আহমেদ মিন্টুকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বঙ্গবন্ধু সাংস্কৃতিকক জোটের নেতৃবৃন্দ।
