জামায়াতকে নিষিদ্ধের দাবি গণজাগরণ মঞ্চের

0

ঢাকা অফিস :: জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় মঞ্চের কর্মী-সংগঠকেরা জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য হয়ে আবার শাহবাগ যায়। পরে শাহবাগ থেকে কাঁটাবন মোড় ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত জঙ্গিবাদী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘তারা একের পর এক মানুষ হত্যা, সাধারণ মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এর পরও সরকার এই সংগঠনটি নিষিদ্ধ না করে হরতাল ডাকার সুযোগ করে দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে হরতাল দিয়ে জামায়াত আদালত অবমাননা করেছে—মন্তব্য করে ইমরান বলেন, ‘আমরা মনে করি, এটি আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এই অবৈধ সংগঠনটির কোনো অধিকার নেই। কেননা এই অপরাধীরা সব ধাপে আইনি লড়াইয়ে হেরে গেছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.