জামায়াতের পাঁচ মিনিটের ঝটিকা মিছিলে ১০-১৫ নেতা-কর্মী!

0

চট্রগ্রাম অফিস :: হরতালের সমর্থনে চট্রগ্রাম নগরীর চাতকাই এলাকায় পাচ মিনিটের ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। তবে, এই ব্যাপারে পুলিশ কিছুই জানেনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটার দিকে এই ঝটিকা মিছিলে অংশ নিয়েছে সংগঠনটির ১০ থেকে ১৫জন নেতা কর্মী।

সকাল দশটার দিকে নগরীর কোতায়ালী থানাধীন চাকতাই চামড়ার গুদাম এলাকায় হঠাৎ করে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করে তারা। এসময় সেখানে আতংক দেখা দেয়।জামায়াতে ইসলামী কোতয়ালী থানা লেখা হলুদ রংএর ব্যানারে নিয়ে মিছিলকারীরা আসাদগঞ্জ এলাকার দিকে এগুতে থাকে। পাচ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, জামায়াতের মিছিল সম্পর্কে তেমন কিছু জাননা পুলিশ।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানিয়েছেন, কোথাও কোন অপ্রীতিক ঘটনার খবর পাওয়া যাযনি, হরতালের সমর্থনে কেউ পিকেটিংও করেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান জানিয়েছেন, “এই ধরনের কোন মিছিলেন খবর পাওয়া যায়নি, তারপরও খোঁজ নেয়ার চেষ্টা চলছে, সাদা পোষাকে আমাদের লোকজন সব জায়গায় কাজ করছে, কিছু হলে তো আমাদের কাছে খবর আসার কথা।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.