চট্টগ্রাম অফিস : সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী ও জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাশকতা মোকাবিলায় শনিবার সকাল থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ । শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শীর্ষ কর্মকর্তারা সার্বিক আ্ইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।
সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডলের সভাপতিত্বে বৈঠকে বিএনপি ও জামায়াতের শীর্ষ দুই নেতার ফাঁসি কার্যকর নিয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য ।
তিনি জানান, যে কোন ধরনের নাশকতা এড়াতে সিএমপ ’র সকল পর্যাযের পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। এই বৈঠকে নগরীর ১৬ থানার ওসি এবং এর ওপরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
