আগামী মঙ্গলবার চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

0

চট্টগ্রাম অফিস, সিটিনিউজবিডিঃ আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রামে  মাসব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের আয়োজনে নগরীর হালিশহর আবাহনী মাঠে দ্বিতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার। উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক মো. আবদুল আউয়াল, লিয়াকত আলী চৌধুরী, এ এ মালেক, সৈয়দ আহসানুল আলম পারভেজ, শফিক উদ্দিন, আবদুস ছালাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে এ এম মাহবুব চৌধুরী জানান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও দেশীয় পণ্যের অভ্যন্তরীণ বাজার বাড়ানোই এ মেলার প্রধান উদ্দেশ্যে। বাংলাদেশের বড় রপ্তানিকারক শিল্পগোষ্ঠীগুলো এ মেলায় অংশ নেবে।

আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১৮৪টি স্টল থাকবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.