চট্টগ্রাম অফিস : এক হাজার লিটারেরও বেশি চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চট্টগ্রাম নগরের মোহরা এলাকা থেকে । আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন, নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা জসিমউদ্দিন, কালুরঘাট এলাকার বাসিন্দা এনামউদ্দিন ও রাউজান উপজেলার বাসিন্দা অরুণ দাশ।
র্যাব চট্টগ্রাম জোনের উপপরিচালক স্কোয়াড্রন লিডার শাফাত জামিল ফাহিম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দেশি মদের ব্যবসা করে আসছিল। তাদের আটকের জন্য আগেও অভিযান চালানো হয়েছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পাঁচ লিটার মদসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
