বিনোদন ডেস্ক :: নেপালে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন ও সাদিয়া জাহানা প্রভা। জলছায়া শিরোনামের একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে এ জুটি।কামরুল হাসানের রচনায় নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। প্রভা-মিলন ছাড়াও এতে আরো অভিনয় করছেন নাজিরা আহমেদ, সাইফুল আজম মিঠুসহ অনেকে।
গত ২৬ নভেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এ নাটকের শুটিং ইউনিট। ২৭ তারিখ থেকে নেপালের পাহাড়ি অঞ্চলে নাটকটির শুটিং হয়েছে। আজ শুটিংয়ের ক্যামেরা ক্লোজ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা।
বর্তমানে রুপালি পর্দার কাজ নিয়ে বেশি ব্যস্ত মিলন। তবুও ভালোবাসার জায়গা টিভি নাটকে কাজের সময় পেলেই দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। এদিকে টিভি নাটকে নিয়মিত হয়েছেন প্রভা। সব মিলিয়ে চয়নিকা চৌধুরী নির্দেশিত নাটকে নিয়মিত দেখা যাচ্ছে মিলন-প্রভাকে।
