প্রেস বিজ্ঞপ্তি :: যা কিছু সুন্দর তার সাথে যুগান্তর,এই শ্লোগানকে ধারণ করে যুগান্তর স্বজন সমাবেশ চট্রগ্রাম জেলা কমিটির আওতাধীন বন্দর-ইপিজেড থানা কমিটির নেতৃবৃন্দরা ০১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ২.৩০টায় যুগান্তর স্বজন সমাবেশ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃআজিজুর রহমান সিদ্দিকী চট্রগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হওয়ায় এক সৌজন্য সভায় ও শুভেচ্ছা বিনিময় জ্ঞাপনে আন্দরকিল্লাস্থ অফিসে মিলিত হয় ।
আলহাজ্ব মোঃআজিজুর রহমান সিদ্দিকী জেলা সিভিল সার্জন হিসেবে বিশ্ব এইডস দিবসের উপর প্রতি সতর্ক বার্তা টি সকলের নিকট পৌছে দিয়ে ঘাতক ব্যথি থেকে বাচাঁর জন্য সচেতনতা সৃষ্টির আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন- ইপিজেড থানা কমিটির আহবায়ক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, বন্দর থানা কমিটির নির্বাহী সদস্য-আহমেদ কায়সার চৌধুরী,উপদেষ্ঠা সদস্য-কে.এম তাজুল ইসলাম,মুক্তার হোসাইন বাবু, ডাঃ ওয়াজেদ চৌধুরী, ডাঃ জি.এম. তৈয়ব আলী,খায়ের আহমেদ চৌধুরী,তাপস রায় চৌধুরী সহ জেলা কমিটির সদস্য বৃন্দ ।
এছাড়া মাদক বিরোধী সংগঠন আধুনিক বন্দর- পতেঙ্গা কমিটির পি.কে দাস,সজল বড়ুয়া, মিসেস লায়লা আরজুমান বানু,আনোয়ার হোসেন রাসেল,মাজহারুল ইসলাম প্রমুখ ।
শুভেচ্ছা বিনিময়কালে যুগান্তর স্বজন সমাবেশ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও চট্রগ্রাম জেলা সিভিল সার্জন আলহাজ্ব মোঃআজিজুর রহমান সিদ্দিকী বলেন, সকল মঙ্গল জনক কাজে স্বজন সমাবেশের নেতৃবৃন্দদের আরো অগ্রসর মান হতে হবে এবং দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়াতে চেষ্টা থাকতে হবে ।আর মাদক সহ ভয়াবহ মরণ রোগ এইডস থেকে সতর্ক হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে অনুরোধ জানান ।
