চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সভা ১ ডিসেম্বর ২০১৫খ্রি. মঙ্গলবার, দুপুরে চসিক সম্মেলন কক্ষে কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, কমিটির সদস্য কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, হাজী মোহাম্মদ হারুন-উর রশিদ, মাজহারুল ইসলাম চৌধুরী, হাবিবুল হক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস সৈয়দা কাশপিয়া নাহরিন দিশা, মিসেস ফারহানা জাবেদ, সচিব রশিদ আহমদ, কমিটির সদস্য সচিব মুহাম্মদ শহীদুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ৪৫ তম বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কর্মসূচি প্রণয়ন, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা এবং স্কাউট, গাইড, রোভার ও রেঞ্জার ক্যাম্প ২০১৫ উদ্যাপনে কর্মসূচি প্রণয়ন, জেনারেল হাসপাতালে স্থাপিত প্রতিবন্ধী কর্ণারটি সুচারুরূপে পরিচালনা করা, প্রতিবন্ধীদের স্বার্থ দেখা শুনার জন্য সিটি কর্পোরেশনে একজন প্রতিবন্ধী সংগঠককে নিয়োজিত করার নির্দেশনা দেন। শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন, ২০১৬ অর্থবছরে সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহ যাবতীয় বিষয়াদি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
