সাত শিবিরকর্মীর ২০ বছর করে কারাদণ্ড

0

সিটিনিউজবিডি :: নাশকতার মামলায় সাত শিবিরকর্মীর ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, নগরীর লালবাগ কলেজ রোডের অনি-অমি ছাত্রাবাসে ১৮ মার্চ রাত ২টার দিকে অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। এ সময় শিবির নিয়ন্ত্রিত ওই ছাত্রাবাস থেকে ককটেল, সেভেনআপ বোতলে পেট্রোল, লোহার রডসহ দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য সহযোগীদের আটক করা হয়।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্তারুল আলম বাদী হয়ে সাতজনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

দেড় বছরেরও বেশি সময় মামলাটি বিচারাধীন থাকার পর মঙ্গলবার বেলা একটার দিকে এর রায় ঘোষণা করা হয়।রায়ে অভিযুক্ত শিবিরকর্মী আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মঈনুল ইসলামকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে সবাইকে এক বছর করে কারাভোগ করতে হবে।

ওই রায় ঘোষণার সময় শিবিরকর্মী আহসান হাবীব ও মোস্তফা কামাল উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চোরাচালান বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনুন নাহার পাপড়ী এবং আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট কাওসার আলী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.