চট্রগ্রামে মদ-গাঁজা, ইয়াবাসহ গ্রেফতার ৪৫

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এক বিএনপি নেতাসহ বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

গ্রেফতার বিএনপি নেতার নাম মাহবুবুর রহমান। তিনি বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে। এ ছাড়া অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, নিয়মিত অভিযানকালে সোমবার রাতে জেলার পটিয়া লোহাগাড়া, সাতকানিয়া, বোয়ালখালি, চন্দনাইশ, রাঙ্গুরিয়া, ফটিকছড়ি, সীতাকুন্ড, বাঁশখালিসহ কয়েকটি উপজেলায় অভিযানকালে নাশকতার অভিযোগে বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমানসহ নিয়মিত মামলায় ছয়জন এবং সাজা পরোয়ানামূলে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া রাতভর অভিযান চালিয়ে জেলার সাতকানিয়া থেকে ৩০০ লিটার, বাঁশখালী থেকে ৫০ লিটার ও রাঙ্গুনিয়া থেকে আট লিটার মদ উদ্ধার করা হয়। বাঁশখালী থেকে ২০০ পিস ইয়াবা এবং সীতাকুন্ড থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.